শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ইয়ং টাইগার্স অ-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনালে বগুড়া

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অ-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনালে উঠেছে বগুড়া জেলা। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে নিজেদের ২য় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রাজশাহী জেলা দলকে ৫১ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বগুড়া জেলা।

সকালে কোয়াশা ভেজা মাঠে টসে জিতে রাজশাহী জেলা দল বগুড়াকে ব্যাট করতে পাঠায়। ইনিংসের প্রথম বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরে রিফাত। এরপর দলীয় ১১ রানে ২য় এবং ২৪ রানে ৩য় উইকেটের পতন হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসে বগুড়ার শিবিরে। আগের ম্যাচের সেঞ্চুরীয়ান রিয়াদ শেখ ওপেনার তানভীরকে সাথে নিয়ে মূল্যবান জুটি গড়ে দলের বিপর্যয় মোকাবেলা করে। এই জুটি দলকে ১০০ রানে পৌছে দেয়। কিন্তু তানভীর ৬৮ এবং রিয়াদ ৪১ রান করলেও আর কোন ব্যাটসম্যান ক্রিজে বেশি সময় টিকতে পারেনি। ফলে ১৬৮ রানে অলআউট হয় বগুড়া।

রাজশাহীর বোরহান ও ফেরদৌস ২টি করে উইকেট লাভ করে।

সহজ জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। বগুড়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হাত খুলে খেলার সুযোগই পায়নি রাজশাহী। ফলে ৩৯ দশমিক ৩ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। বগুড়া ম্যাচ জিতে নেয় ৫১ রানে। রাজশাহীর তানজিদুল সর্বোচ্চ ২৬ এবং ফেরদৌস ২৫ রান করে।

বগুড়ার সামশ্ তৌফিক ৪টি, সিয়াম ২টি, আকাশ ও রিফাত ১টি করে উইকেট শিকার করে। টানা দুটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করলো বগুড়া জেলা। গ্রুপের সবশেষ ম্যাচ ২৮ ডিসেম্বর পাবনা জেলার বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin