বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

ইয়ং টাইগার্স অ-১৮ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপের ফাইনালে বগুড়া জেলা

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৮ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অ-১৮ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপের রাজশাহী বিভাগী ফাইনালে উন্নীত হয়েছে বগুড়া জেলা। শুক্রবার সেমিফাইনালে সিরাজগঞ্জ জেলা দলকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বগুড়ার তরুণ-কিশোররা।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে টসে জিতে সিরাজগঞ্জ জেলা দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বগুড়ার বোলারদের তোপের মুখে ৩০ দশমিক ৪ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় সিরাজগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করে খায়রুল আমিন। বগুড়ার ইয়াকুব আলী মাত্র ৩৪ রানে ৫ উইকেট নিয়ে একাই প্রতিপক্ষের ইনিংসে ধস নামায়। এছাড়া আকাশ ও তৌফিক ২টি করে উইকেট শিকার করে।


সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বগুড়া ওপেনার তানভীর আকন্দ রাফি’র হার না মানা ৫৭ রানে ভর করে ১২ ওভার ৩ বলে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়। রিফাতের ব্যাট তেকে আসে ২১ রান। সিরাজগঞ্জের আরিফ একমাত্র উইকেট লাভ করে।

শনিবার একই স্টেডিয়ামে ফাইনালে বগুড়ার প্রতিপক্ষ রাজশাহী জেলা। গ্রুপ পর্বে রাজশাহীকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চত করেছিল বগুড়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin