মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

নিয়ামতপুরের পাঁড়ইলে জামায়াতের যুব বিভাগের ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ Time View

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলার ৬নং পাঁড়ইল ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে দিনব্যাপী জমজমাট ফুটবল টুর্ণামেন্ট হয়েছে। নওগাঁ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাহবুবুল আলম টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

সাতঘরা ফুটবল মাঠে আয়োজিত টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে। উত্তেজনাপূর্ন ফাইনালে সাতঘরা পাঞ্জেরী ক্লাবের কাকা-ভাই একাদশকে হারিয়ে ধাওইল ইয়ং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে নগদ ৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে নগদ ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিপি নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর শাখা যুব বিভাগের সভাপতি মোঃ আইয়ুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা নায়েবে আমির মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন, ৬নং পাঁড়ইল ইউনিয়ন আমির মোঃ দুলাল হোসেন, ৬নং পাঁড়ইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিউদ্দিন মাস্টার, পাঁড়ইল ইউনিয়ন যুব বিভাগের সবাপতি আবুল কালাম আজাদ, নিয়ামতপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শোয়াইব হোসেন, সমাজসেবক আব্দুর রহমান প্রমূখ।

টুর্ণামেন্টে অংশগ্রহনকারী প্রতিটি দলের খেলোয়াড়দের দাঁড়িপাল্লার ছবি সম্বলিত এক সেট করে জার্সি প্রদান করা হয়। খেলা শেষে খেলোয়াড় এবং অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin