বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগ উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪১১ Time View

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লীগ শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় নিশিন্দারা ফকির উদ্দিন হ্যান্ডবল দল ১৪- ৭ গোলে পুলিশ লাইন্স হ্যান্ডবল দলকে পরাজিত করেছে।

বেলুন ফেস্টুন উড়িয়ে হ্যান্ডবল লীগের উদ্বোধন করেন বগুড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসাদ্দেক আজিজ।

বিশেষ অতিথি ছিলেন সরকারি কমিশনার মাসুদ রানা, সহকারী কমিশনার শেখ মোঃ মেজবাহ রহমান, হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ। বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন এর সভাপতিিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাহফুজুল হক, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল। উক্ত হ্যান্ডবল লিগে ১০টি দল অংশগ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin