শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ Time View

বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন কাবাডি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কাহালু উপজেলা তিনটি লোনা সহ ৫৬- ২৭ পয়েন্টে দুপচাচিয়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক জিল্লুর রহমান।

বগুড়া জেলা ক্রিড়া অফিসার আকরাম হোসাইন এর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, ফুটবল প্রশিক্ষক মাকসুদুল আলম বুলবুল, শহীদ চন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। শেষে বগুড়া জেলা ক্রিড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin