শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

২৩ ফেব্রুয়ারি বসছে বিসিএল আসর

বিসিএল খেলতে বগুড়ায় আসছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ Time View

অনেক প্রত্যাশার পরও দূযোগপূর্ন আবহাওয়ায় এনসিএল থেকে বঞ্চিত হলেও এবার জাতীয় দলের ক্রিকেটারদের খেলা মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছে বগুড়াবাসী। আগামী ২৩ ফেব্রুয়ারি শহীদ চান্দু স্টেডিয়ামে বসছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ওয়ানডে আসর। টুর্ণামেন্টের ৩টি ম্যাচ হবে বগুড়ায়।

২৩ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে নর্থ জোনের মুখোমুখী হবে ইষ্ট জোন। নর্থজোনের নেতৃত্ব দিবেন জাথীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দলের হয়ে মাঠ মাতাবেন তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, তাওহিদ হৃদয়, আকবার আলী, সাব্বির রহমান রুম্মান, শেখ মেহেদী হাসান, মেহেরব হোসেন, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আব্দুল গাফ্ফার সাকলাইন।

ইষ্ট জোনের নেতৃত্বে আছেন ইয়াসির আলী রাব্বি। দলের সদস্যরা হলেন পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, শামীম হোসেন, শাহাদত হোদেন দিপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, খালেদ হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহম্মেদ, নাঈম হাসান এবং নাঈম হাসান সাকিব।

বগুড়ায় ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। এই ম্যাচে ইষ্ট জোনের প্রতিপক্ষ সেন্ট্রাল জোন।

সেন্ট্রাল জোনের নেতৃত্বে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলের সদস্যরা হলেন সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা এবং ওয়াসি সিদ্দিকী।

বগুড়া ভেন্যুর ৩য় ও শেষ ম্যাচ ২৮ ফেব্রুয়ারি। ইষ্ট জোনের সাথে লড়বে সাউথ জোন। সাউথ জোনের নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। দলের সদস্যরা হলেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, সামিউন বাশার রাতুল, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, রকিবুল হক, রেজাউল রহমান রাজা, রুয়েল মিয়া ও সাদমিন ইসলাম।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, বিসিএল এর প্রতিটি ম্যাচ টি-ষ্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এছাড়া দর্শকরা মাঠে বসেও খেলা উপভোগ করতে পারবেন। তবে, টিকিট হবে কি না এবিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin