আগামীকাল সোমাবর একসাথে রাজশাহী এবং বগুড়া ভেন্যুতে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ওয়ানডে টুর্ণামেন্ট। বগুড়ার শহীদ চ্দাু স্টেডিয়ামে মুখোমুখী হচ্ছে নর্থজোন বনাম ইষ্ট জোন। রাজশাহীতে সেনট্রাল জোনের প্রতিপক্ষ সাউথ জোন। উভয় ভেন্যুতে ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
টুর্ণামেন্টে অংশ নিতে নর্থ জোন এবং ইষ্ট জোনের ক্রিকেটাররা গত ২০ ফেব্রুয়ারি বগুড়ায় এসেছেন। শনিরবার এবং রোববার তারা অনুশীলন করেছে নিজেদের তৈরি করেছেন। জাতীয় দলের প্রধান কোচ সিমন্স, সহকারি কোচ সালাহ উদ্দিন সহ জাতীয় দলের সাথে সংশ্লিষ্ট অনেকেই বগুড়ায় এসেছেন। বিশেষ করে উভয় দলে জাতীয় দলের তারকারা থাকায় এবারের বিসিবিএল আকর্ষনীয় হয়ে উঠেছে।
নর্থজোনের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দলের হয়ে মাঠ মাতাবেন তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, তাওহিদ হৃদয়, আকবার আলী, সাব্বির রহমান রুম্মান, শেখ মেহেদী হাসান, মেহেরব হোসেন, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আব্দুল গাফ্ফার সাকলাইন।
ইষ্ট জোনের নেতৃত্বে আছেন ইয়াসির আলী রাব্বি। দলের সদস্যরা হলেন পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, শামীম হোসেন, শাহাদত হোদেন দিপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, খালেদ হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহম্মেদ, নাঈম হাসান এবং নাঈম হাসান সাকিব।
বগুড়ায় ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। এই ম্যাচে ইষ্ট জোনের প্রতিপক্ষ সেন্ট্রাল জোন। সেন্ট্রাল জোনের নেতৃত্বে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলের সদস্যরা হলেন সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা এবং ওয়াসি সিদ্দিকী।
বগুড়া ভেন্যুর ৩য় ও শেষ ম্যাচ ২৮ ফেব্রুয়ারি। ইষ্ট জোনের সাথে লড়বে সাউথ জোন। সাউথ জোনের নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। দলের সদস্যরা হলেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, সামিউন বাশার রাতুল, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, রকিবুল হক, রেজাউল রহমান রাজা, রুয়েল মিয়া ও সাদমিন ইসলাম।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, বিসিএল এর প্রতিটি ম্যাচ বিসিবির নিজস্ব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে। এছাড়া দর্শকরা টিকিট ছাড়াই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।