বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ইতিহাসের প্রথম নারী বিপিএল আসর বসছে বগুড়ায়

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৯২ Time View

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম নারী ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বিসিবি। পুরুষদের বিপিএলে সাফল্যের পর এবার বিসিবি নজর দিয়েছে নারীদের প্রিমিয়ার লিগে। আসছে এপ্রিলে দেশের তিনটি ভেন্যুতে টুর্নামেন্টের ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বগুড়া এবং চট্রগ্রামে ৩টি করে ৬টি ম্যাচ শেষে দুই ভেন্যুর চ্যাম্পিয়ন দুটি দল নিয়ে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিসিবি সূত্রে জানাগেছে, আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নারী বিপিএল এর উদ্বোধন হবে। টি-টুয়েন্টি ফরমেটের এই নতুন টুর্ণামেন্টে মোট ৩টি দল অংশ নিচ্ছে। ফ্রাঞ্চাইজি নির্ধারণ না হওয়ায় এখনো দলগুলোর নাম জানাতে পারেনি বিসিবি। তবে, টুর্ণামেন্টের প্রাথমিক ফিক্সার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফিক্সার অনুযায়ী ৪, ৫ এবং ৬ এপ্রিল টুর্ণামেন্টের প্রথম তিনটি ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ৯, ১০ এবং ১১ এপ্রিল ৩টি ম্যাচ হবে চট্রগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচ হবে ১৪ এপ্রিল রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আবহাওয়া জনিত কারনে ফাইনাল খেলা নির্ধারিত দিনে সম্ভব না হলে ১৫ এপ্রিল রিজার্ভ ডে রাখা হয়েছে।


শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, নারী বিপিএল উপলক্ষে মাঠ প্রস্তুত করা হচ্ছে। বিসিবির চাহিদা মত উইকেট তৈরিতে গ্রাউন্সম্যানরা নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যেই স্টেডিয়ামের সংস্কারের উদ্যোগ নিয়েছে বিসিবি। বিপিএল শুরুর আগেই মিডিয়া বক্স সংস্কার করা হবে। স্টেডিয়ামের বাইরের রাস্তা সংস্কারেরও প্রক্রিয়া শুরু হয়েছে।

জানাগেছে, নারী বিপিএলে দেশের নামী-দামী নারী ক্রিকেটারের পাশাপাশি প্রতিটি দলে বেশ কিছু সংখ্যক বিদেশী তারকা ক্রিকেটারকে দেখা যাবে। প্রতিটি ম্যাচ টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হবে। দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হবে। তবে, এখনো টিকিটের মূল্য বিষয়ে কোন ঘোষণা বিসিবি দেয়নি।

এদিকে, ইতিহাসের প্রথম নারী বিপিএল বগুড়ায় আয়োজনের খবরে স্থানীয় ক্রিকেটপ্রেমিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। দীর্ঘ দিন আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত বগুড়াবাসী নারী বিপিএল এর পাশাপাশি অবিলম্বে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেরও দাবী জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin