বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

১৬টি দল ৪ গ্রুপে অংশ নিচ্ছে

বগুড়ায় মোসলেম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট কাল শুরু

মোস্তফা মোঘল :
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩২২ Time View

সাবেক কোচ, বগুড়ার ক্রিকেট উন্নয়নের অন্যতম কারিগর মরহুম মোসলেম উদ্দিনের স্মরণে “এস আর গ্রুপ মোসলেম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট” আয়োজন করেছে সাবেক ক্রিকেটারদের সংগঠন এক্স ক্রিকেটার্স, বগুড়া।

শনিবার সকাল ৮.৩০টায় শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

উদ্বোধনী খেলায় সকাল ৯টায় মুখোমুখী হবে ইয়ং ক্রিকেট ক্লাব বনাম ইন্ডিপেনডেন্স-২৪ এবং দুপুর ১.৩০টায় লড়বে ইউনিটি ক্রিকেটার্স বনাম এম এস ক্লাব।

টুর্ণামেন্ট কমিটির অন্যতম সদস্য খালেদ মাহমুদ রুবেল জানান, প্রথমবার আয়োজিত এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্ণামেন্টে অংশগ্রনকারী দলগুলো ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ৪ গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে হবে কোয়াটার ফাইনাল। এরপর সেমিফাইনাল এখন ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বগুড়া ছাড়াও দেশের বিভিন্ন জেলা তেকে শক্তিশালী টীম টুর্ণামেন্টে অংশগ্রহন করছে।

এ-গ্রুপে রয়েছে স্পার্টান স্ট্রাইকার, বাংলা ট্র্যাক সি এ, সাতমাথা কিংস সিসি ও আরসিসি, বি-গ্রুপে ইউনিটি ক্রিকেটার্স, ইয়ং ক্রিকেট ক্লাব, ইন্ডিপেনডেন্স-২৪ এবং এম এস ক্লাব, সি-গ্রুপে ওয়ারনিস ওয়ারিয়র্স, জেডিসিসিএ, ধুনট উপজেলা সিটি এবং রাইজং ক্রিকেটার্স, সি-গ্রুপে লায়নস পাবনা, বনশ্রী সিএ, সোনারগাঁও এসসি এবং আরমান ষ্পোর্টস।

তিনি আরও জানান, চ্যাম্পিয়ন দলকে ট্রফি এবং নগদ দেড় লাখ টাকা প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি এবং নগদ ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। ম্যান অব দ্য ফাইনাল ৩ হাজার টাকা, ম্যান অব দ্য টুর্ণামেন্ট ৫ হাজার টাকা, সেরা বোলার ও সেরা ফিল্ডারকে ২ হাজার টাকা এবং ক্রেষ্ট প্রদান করা হবে। এছাড়া প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচকে নগদ ১ হাজার টাকা এবং ক্রেষ্ট প্রদান করা হবে।

খালেদ মাহমুদ রুবেল আরও জানান, মোসলেম উদ্দিন বগুড়ার ক্রিকেটের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার হাতে গড়া তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম বর্তমানে জাতীয় দলে খেলছেন। তারকা ক্রিকেটার মুশফিকুর রহীমের সাফল্যের পেছনেও রয়েছে তার অবদান। বগুড়ায় নারী ক্রিকেটার তৈরির প্রাণপুরুষ ছিলেন মোসলেম। জাতীয় নারী দলের অন্যতম সদস্য খাদিজাতুল কোবরা এবং রিতু মণি তারই হাতে গড়া। নারী ক্রিকেটের উন্নয়নে মোসলেম উদ্দিনের অবদানকে স্মরণীয় রাখতে তার হাতে গড়া নারী ক্রিকেটারদেরকে টুর্ণামেন্টের রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আপদমস্তক ক্রিকেট পাগল এই মানুষটিকে সম্মান জানাতেই এই টুর্ণামেন্টের আয়োজন বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin