রাজশাহী বিভাগয় ষ্টেডিয়ামে সিরিজের ১ম একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফরকারী শ্রীলংকা নারী দলকে ৩ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বল হাতে রিতু মনির ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে শারমিনের দূর্দান্দ ফিফটিতে দারুণ জয় পায় বাংলাদেশ। এই জয়ের ফলে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
টসে জিতে লংকান মেয়েরা ব্যাট হাতে তুলে নেয়। ইমেসা দুলানি এবং হানসিমার ফিফটিতে ৯ উইকেটে তারা সংগ্রহ করে ২০৫ রান। দুলানি ৫২ এবং হানসিমা ৫৪ রান করেন। এছাড়া কাভিসা দিলহারির ব্যাট থেকে আসে ৩০ রান।
বাংলাদেশের রিতু মনি ৩৬ রানে ৩টি, নাহিদা আকতার ২টি এবং মারুফা, সুলতানা, রাবেয়া ও সোবহানা ১টি করে উইকে শিকার করেন।
জবাবে শারমিন আক্তারের ৮৬ রানে ভর করে ৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় ছিনিয়ে নেয় বাঘিনীরা।
সোবহনারা মোস্তারি ৪১ এবং স্বর্ণা আক্তার করেন ৩৫ রান।
লংকানদের পক্ষে দেওমি ভিহাঙ্গা ৩টি উইকেট লাভ করেন।
বাংলাদেশের শারমিন আক্তার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার একই ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।