বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

পরের ম্যাচ রাজশাহীতে

বৃষ্টির কারনে বাংলাদেশ-জিম্বাবুয়ে ‘এ’ দলের ২য় ওয়ানডে পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৭৬ Time View

দফায় দফায় বৃষ্টিতে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকার কারনে বাংলাদেশ ইমার্জিং দল বনাম-জিম্বাবুয়ে এ দলের মধ্যকার সিরিজের ২য় একদিনের ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বুধবার সকাল থেকে মাঠ শুকানোর প্রানপণ চেষ্টা শেষে বেলা সাড়ে ১১টার পর আবারও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। অবশেষে বেলা সোয়া ১২টায় ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করেন।

মঙ্গলবার ভোরে মুষলধারে বৃষ্টির কারনে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ডে পানি জমে যায়। দিনভর রোদে ঘাসের উপরের পানি শুকিয়ে মাঠ খানিকটা খেলার উপযোগি হয়েছিল। আশা করা হচ্ছি সকাল ১০টার পর খেলা শুরু হতে পারে। কিন্তু সকাল সাড়ে ৮টার পর এক পশলা বৃষ্টি সবকিছু এলোমেলা করে দেয়।

বৃষ্টি থামার পর মাঠ কর্মিরা আউটফিল্ড থেকে পানি সরাতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তারা মাঠের বিভিন্ন প্রান্তে ষ্পঞ্জ দিয়ে পানি তুলে নেন। সকাল সাড়ে ১০টায় আম্পায়ার এবং উভয় দলের অধিনায়ক ও ম্যানেজার মাঠ পরিদর্শন করে বেলা পৌনে ১২টায় আবারও পরিদর্শন করে খেলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের কথা জানানো হয়। কিন্তু পৌনে ১১টার পর আবারও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে আবারও কাভার দিয়ে উইকেট এবং মাঠের কিছু অংশ ঢেকে ফেলা হয়।

১২টায় আম্পায়ার এবং উভয় দলের অধিনায়ক ও ম্যানেজার মাঠ পরিদর্শনের পর ম্যাচ রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষনা করেন।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ ইমার্জিং দল ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের  শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে ১৩ জুন। এরপর উভয় দল সিলেটে যাবে। সেখানে দুটি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin