বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১৩ Time View

বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল।

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ বগুড়ার প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাব সভাপতি রোটাঃ রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু। বক্তব্য রাখেন শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নির্বাহি কমিটির সহ সাধারণ সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ প্রমুখ।

সভায় বগুড়া—৬ (সদর) সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার উন্নয়ন নিয়ে যখন আমরা কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য কিছু বিষয়কে ভিন্নভাবে খুব জোরাল ভাবে নিয়ে আসা হচ্ছে।’ যেন বগুড়ার উন্নয়ন থমকে যায়। কিন্তু গত ১৭ বছর উন্নয়ন যে হয়নি সে কথা তারা ভুলে যায়। গত ১৭ বছর যদি বগুড়ায় সমানভাবে উন্নয়ন করা হতো তাহলে কথা ছিলো না। এককভাবে শুধু বগুড়া জেলাকে বঞ্চিত করা হয়েছে। এবার বগুড়ার করতোয়া নদীর পাশ দিয়ে একটি শহরের বাইপাস নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে। যেন শহরের যানজট মুক্ত হয়। উত্তরাঞ্চলের জেলাগুলোকে উন্নয়নের তালিকায় নিয়ে আসতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে। বগুড়ায় সকল শিশু ও তরুণদের জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও এগিয়ে গেছে। বিগত সময় থেকে উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা দিয়েছেন। বিশ্বিবিদ্যালয়, কার্গো  সার্ভিসসহ আন্তর্জাতিক এয়ারপোর্ট, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।

বগুড়ায় ২০১৩ সাল থেকে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে আসছে। এছাড়াও ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া বিষয়ক রিপোর্টারদের সংবর্ধনা ও স্থানীয় ক্রীড়ার উন্নয়নে করনীয় বিষয়ে অবদান রাখছে এই সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin