বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সিলেট টেস্ট : ১৬১ রানে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ Time View

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে ৩টি। আউট হয়েছেন মাহমুদুল হাসান, মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এই সেশনে বাংলাদেশ রান তুলেছে ১১১। বাংলাদেশের রান এখন ৪ উইকেটে ৪৪৭। এগিয়ে ১৬১ রানে।

উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন ও লিটন দাস। নাজমুল এরইমধ্যে ফিফটি পেয়েছেন। ব্যাট করছেন ৬১ রানে,  লিটন ১৯ রানে অপরাজিত আছেন। তিনি উইকেটে এসেই ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করছেন।

আজ উইকেটে কিছুটা টার্নের দেখা মিলেছে। আইরিশদের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা তাই সহজ হবে না। সবমিলিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নাজমুলের দল।

আজ ৩য় দিনের শুরুতেই পরপর মাহমুদুল হাসান জয় এবং মমিনুলের উইকেট হারায় বাংলাদেশ। জয় ১৭১ এবং মমিনুল ৮২ রানে আউট হয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin