বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত প্রথম জুনিয়র এন্প ইয়ুথ ক্লাব কাপ উশু প্রতিযোগিতায় জুনিয়র ৫৬ কেজি বিভাগে বগুড়ার নিয়াজ রহমান নীড় রৌপ্য পদক লাভ করেছে। একই সাথে ৭০ কেজি ইয়ুথ বিভাগে বগুড়ার আরাফাত রহমান শ্রাবণ ব্রোঞ্জ পদ জিতেছে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে গত ২৭ হতে ৩০ ডিসেম্বর এই প্রতিযোগিতা অনু ষ্ঠি ত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহসভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ.সম রিদওয়ানুর রহমান।
বগুড়ার কৃতি খেলোয়াড়দের সাথে ছিলেন কোচ তানজির আলম রিয়াদ, সহাকরি কোচ জুলফিকার আলী এবং ম্যানেজার স্বাধনি হোসেন।