দুর্নীতি ও অসমতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গত এক বছরে একাধিক দেশে সরকারের পতন হয়েছে। সর্বশেষ উদাহরণ নেপাল।
গ্রিক সংবাদমাধ্যম পোর্তো থেমা জানিয়েছে, গ্রিসে স্থায়ীভাবে থাকার জন্য রাজধানী এথেন্সের অভিজাত এলাকা গ্লিফাদায় বাড়ি কিনেছেন জকোভিচ। দুই সন্তান ১১ বছর বয়সি ছেলে স্তেফান ও আট বছর বয়সি মেয়ে তারাকে এথেন্সের একটি স্কুলে ভর্তি করিয়ে সেখানে একটি টেনিস একাডেমি চালু করতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এথেন্সের কাভুরি টেনিস ক্লাবে ছেলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে ৩৮ বছর বয়সি জকোভিচকে। গোল্ডেন ভিসা পাওয়ার জন্য দেশটিতে মোটা অঙ্কের বিনিয়োগ করতে প্রস্তুত তিনি। এরই মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে দুবার দেখা করেছেন জকোভিচ।
সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সার্বিয়ার ছাত্ররা আগাম নির্বাচনের দাবিতে অনড়। গত ১৫ মার্চ প্রায় তিন লাখ মানুষ সমবেত হয়েছিল বেলগ্রেডে।