বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৩তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার নোশিন আনজুম। ১১টি রাউন্ডে আধিপত্য ধরে রেখে টানা তৃতীয়বারের মতো জাতীয় দাবা চ্যাম্পিয়ন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী।
নোশিনের ফিদে আইডি-১০২১৮৫৬৪। তিনি ১১ ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট পেয়েছেন। ফার্স্ট রাউন্ডেই বাজিমাত করেন এই দাবাড়ু। প্রথম ম্যাচেই কালো ঘুঁটি নিয়ে হারিয়ে দেন বাংলাদেশের আরেক কিংবদন্তি নারী দাবাড়ু রানী হামিদকে।