বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২২৩ Time View

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজের দুর্বলতা নিয়ে বলেছেন, ‘শপিং। ওটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না।’ এক সাক্ষাৎকারে চারবারের গ্র্যান্ড স্লামজয়ীকে প্রশ্ন করা হয়েছিল তার সাফল্যের রহস্য নিয়ে। সাবালেঙ্কা বলেছেন, ‘সাফল্যের আসল রহস্য হলো শৃঙ্খলা। প্রতিদিন সকালে ওঠা, অনুশীলনে যাওয়া। অনেক সময় সকালে উঠে অনুশীলনে যেতে ইচ্ছা করে না। তবু যেতে হয়। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে সাফল্য আসবেই। আপনি যে কাজটা করছেন সেটা যদি ভালোবাসেন, তাহলে সফল হওয়া আটকানো যাবে না। এজন্যই আমি এত ট্রফি জিততে পেরেছি।’

দুঃসময়ে নাড়া দেয় ব্যর্থতার ভাবনা। ইচ্ছা করে খেলা ছেড়ে দিতে। সাবালেঙ্কার মনেও কি এমন ভাবনা এসেছিল? বেলারুশের তারকা বলেন, ‘‘অবশ্যই এসেছিল। বছরতিনেক আগের ঘটনা। বারবার ‘ডাবল ফল্ট’ করছিলাম। কিছুতেই ঠিক করে সার্ভ করতে পারছিলাম না। খেলা ছেড়ে দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিলাম। বুঝতেই পারছিলাম না সমস্যাটার কীভাবে সমাধান করব। মনোবিদের সাহায্য নিয়েছিলাম। ভেবেছিলাম, এবার খেলাটা ছাড়তে হবে। তারপর একজনের সাহায্য নিয়ে সমস্যাটা ঠিক করি। সেই সময় শক্ত না থাকলে হতো না। হাল না ছাড়া মানসিকতা নিয়ে এগিয়ে গিয়েছিলাম। তার পরেই প্রথম গ্র্যান্ড স্লাম জিতি। সবার জীবনেই এমন সময় আসে। সেটা পেরিয়ে যাওয়ার মতো শক্তি রাখতে হয়।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 khelarpoka.com
Developed by: A TO Z IT HOST
Tuhin